চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্যম পুরানগড় হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সাজাপ্রাপ্ত আসামির নাম মোহাম্মদ সেলিম (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মধ্যম পুরানগড় এলাকা হতে গত শনিবার দিবাগত রাত ৩ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক ওসমান গনি ও সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আমীর আহমদের ছেলে মোহাম্মদ সেলিমকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। তিনি একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো.ফরিদ উদ্দিন খন্দকার আসামি মোহাম্মদ সেলিমকে গ্রেফতারের বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন।