জামালপুরে বন্যার পানিতে ডুবে দুই বৃদ্ধার মৃত্যু

জামালপুরের ইসলামপুরে পানিতে ডুবে দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাদের নাম মরিয়ম (৬০) ও মনোয়ারা (৫৫)।
 
আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, বন্যার পানির স্রোতে ডুবে গিয়ে তারা মারা যান। তাদের বাড়ি ইসলামপুরের চরপুটি মারি ইউনিয়নে। লাশ উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নেয়া হয়েছে। 
 
চরপুটি মারি ইউনিয়নের চেয়ারম্যান সুরুজ মাস্টার বিষয়টি নিশ্চিত করেছেন।