সিরাজগঞ্জে অস্ত্রসহ ৩ যুবক আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রনতিথা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ যুববকে আটক করেছে র‌্যাব-১২। রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 
 
আটককৃতরা হলেন- উল্লাপাড়া উপজেলার দত্তখারুয়া গ্রামের আব্দুল লতিফ সরদারের ছেলে হেলাল উদ্দিন সরদার (২৭), পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নতুন রুপপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মতিয়ার রহমান ও একই গ্রামের রেজাউল করিমের ছেলে শামিমুর রহমান।
 
র‌্যাব-১২’র ক্যাম্পে কমান্ডার সহকারী পুলিশ সুপার হাসিবুল রহমান দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে রায়গঞ্জ থানার রনতিথা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় এই গ্রামের হানিফ উদ্দিনের বাড়ির পাশে রাস্তার ধারে এদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি রিভালবার, ১টি থ্রি নট থ্রি ওয়ান শুটারগান, ৫টি মোবাইলসেট এবং নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।