রাজধানীর আদাবর থানা হাজতে আব্দুল মান্নান (৬০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার রাতের কোনো এক সময়ে তিনি আত্মহত্যা করেছেন।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার জানান,শনিবার রাতে আসামি আব্দুল মান্নানকে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় গ্রেফতার করা হয়। মামলার বাদী আব্দুল মান্নানের গার্মেন্টস কর্মী নাতনি।
তিনি বলেন, থানার ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাতে গায়ের পাঞ্জাবি দিয়ে গলায় ফাঁস দিয়ে আব্দুল মান্নান আত্মহত্যা করেন। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।