রংপুর জেলায় জঙ্গি দমনে বিশেষ অভিযানে ৪২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মামলা চার্জশিটভুক্ত দুই জামায়াত কর্মী রয়েছেন।
সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আট উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান তাদের গ্রেফতার করা হয়। তারা আদালতের পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।