কিশোরগঞ্জে গৃহবধূকে জবাই করে হত্যা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত খালেদা আক্তার (৩০) উপজেলার নিতাই ডাংগাপাড়া গ্রামের আজহারুল ইসলাম বাবুলের স্ত্রী।
রবিবার রাতে উপজেলার ওই গ্রামে নিজ ঘরে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী আজহারল ইসলাম বাবুল ও জা শাকিলা বানুকে থানায় এনে জিঙ্গাসাবাদ করা হচ্ছে।
 
নিহতের পরিবার জানায়, খালেদা রাতের খাবার শেষে নিজ শয়ন ঘরে ঘুমাতে যায়। পরের দিন সকালে পরিবারের লোকজন তার গলা কাটা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
পুলিশের প্রাথমিক ধারণা, ওই গৃহবধূকে পারিবারিক শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে।
 
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ তথ্যের নিশ্চিত করেছেন।