জামালপুর-দেওয়ানগঞ্জ ট্রেন চলাচল শুরু

লাইনে বন্যার পানি উঠে বন্ধ হয়ে যাওয়ার দিন তিন পর জামালপুর-দেওয়ানগঞ্জ ট্রেন চলাচল শুরু হয়েছে।
 
পানি কমায় সোমবার দুপুর সোয়া ২টা থেকে ট্রেন চলচল শুরু হয় বলে জানান জামালপুর জংশন রেল স্টেশন মাস্টার জহুরুল ইসলাম।
 
তিনি বলেন, জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের দুরমুঠ, ইসলামপুরসহ কয়েকটি স্থানে রেল লাইন বন্যার পানিতে ডুবে গেলে চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় শুক্রবার সন্ধ্যা থেকে এ ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।
 
তবে লাইনে পানি থাকায় জামালপুর-সরিষাবাড়ি রুটে এখনও ট্রেন চলাচল শুরু হয়নি। শনিবার থেকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।