তুরস্কে আটককৃত সাংবাদিক ও শিক্ষাবিদদের ব্যাপারে ইইউ’র উদ্বেগ

তুরস্কে আটককৃত বিপুল সংখ্যক সাংবাদিক ও শিক্ষাবিদের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর ইইউ’র একজন কমিশনার এই উদ্বেগ প্রকাশ করেন। ইইউ কমিশনার জোহানেস হান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে আংকারায় যৌথ সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করেন। এ সময় ইইউ’র পররাষ্ট্র বিভাগের প্রধান ফেদেরিকা মঘেরিনি উপস্থিত ছিলেন। মঘেরিনি বলেন, তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি সম্প্রতি তুরস্কে শিক্ষাবিদদের গ্রেপ্তারে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি কুর্দি নেতা সেলাহাত্তিন দেমিরতাসের মুক্তি দাবি করেন।