চট্টগ্রামে সোমবার বিকাল ৪টা ১ মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্তব্যরত ওয়্যারলেস সুপারভাইজার রবিউল হক জানান, বিকাল ৪টা ১ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫।
মাঝারি মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫০৭ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমারের পাকুক্কু এলাকায়।
গত ১৩ এপ্রিলে রাতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল সারাদেশ। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থলও মিয়ানমারে ছিল বলে ইউএসজিএসের তথ্য।