যে কোন সময় যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলা হতে পারে: স্কটল্যান্ড ইয়ার্ড

সম্ভাব্য সন্ত্রাসী হামলার ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির নিরাপত্তা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড এই আশঙ্কার কথা জানিয়েছে। এনডিটিভি জানায়, সম্প্রতি যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার শীর্ষ এক কর্মকর্তা সানডে টাইমসকে বলেছেন, বর্তমানে যুক্তরাজ্যের পুলিশ ও নিরাপত্তা বাহিনী অন্তত চারটি সন্দেহজনক সন্ত্রাসী হামলা পরিকল্পনা নিয়ে তদন্ত করছে।
 
দেশটির মেট্রোপলিটন পুলিশের প্রধান বের্নার্ড হোগান-হউই বলেন, আমি ওই শঙ্কার বিষয়টি অনুভব করছি এবং বুঝতেও পারছি। এ ধরনের হামলা প্রতিহত করার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা হিসেবে আমি জানি আপনি আমার কাছে আপনার নিরাপত্তার নিশ্চয়তা চান। কিন্তু দুঃখের বিষয় হল, আমি আপনাকে পুরোপুরি নিশ্চিত করতে পারছি না। গত দুই বছর ধরে যুক্তরাজ্য সন্ত্রাসী হামলার গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে। এখনো ওই ঝুঁকি বর্তমান। এর অর্থ, হামলার ঝুঁকি অনেক বেশি।