কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিম হোসেন ফরাজির সভাপত্তিত্বে বক্তব্য রাখেন এম ও এম সি এইচ ডা. নওয়াব আলী, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রকিব, ডা. সৈয়দ রাকিব হাসান, সিনিয়র স্টাফ নার্স হাবিবা খানম ও স্বাস্থ্য পরিদর্শক মো. ইয়াদুল হক।
অনুষ্ঠান পরিচালনা করেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. ছানাউল্লাহ।
আলোচনা সভার আগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা অংশ নেয়।