খুলনায় অস্ত্র মামলায় চার আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোর শহরের টালিখোলা এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. খায়রুল বাসার ওরফে হিরু (৩০), ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামের মৃত শাহাদাত আলীর ছেলে এনামুল হক, একই গ্রামের নূরুল ইসলামের ছেলে মাসুম রানা এবং যশোরের ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে আবু হানিফ শেখ (২৮)।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে খায়রুল বাসার ওরফে হিরু কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।