নেত্রকোনা সদর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কৃষি-শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত রোকন মিয়া (৩০) সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মনাং গ্রামের দুলু মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মদনপুর গ্রামে রোকন মিয়া জমিতে রোপা আমনের চারা রোপন করছিলেন। এ সময় পল্লি বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আাধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।