বন্যা : ধুনটে ২০৩ প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত

বগুড়ার ধুনট উপজেলার ২০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
 
উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ সব প্রতিষ্ঠানে পরীক্ষা স্থগিত করা হয়।
 
বুধবার সকালে ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিও) কামরুল হাসান পরীক্ষা স্থগিতের তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকাল ১০টা থেকে উপজেলার ২০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্ত উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বন্যার জন্য সকল পরীক্ষা স্থগিত করা হয়।