চট্টগ্রামের হালিশহরে ট্রাকের ধাক্কায় আর জি অখণ্ড (৪০) নামের পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত এক কনসটেবলের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে নতুন বাজার বিশ্বরোড এলাকার হাক্কানী পেট্রোলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, হাক্কানী পেট্রোলপাম্পের সামনে একটি ট্রাক পেছন থেকে ট্রাফিক কনসটেবল অখণ্ডকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।