বাহুবলে চার শিশু হত্যাঃ পলাতক তিন আসামির মালামাল ক্রোক

হবিগঞ্জের বাহুবলে আলোচিত চার শিশু হত্যা মামলার তিন পলাতক আসামির মালামাল ক্রোক করেছে পুলিশ।
 
আদালতের নির্দেশে বৃহস্পতিবার বেলা ১১টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন পলাতক তিন আসামি উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়ার বাড়ি থেকে মালামাল ক্রোক করে থানায় নিয়ে আসেন।
 
এর আগে ২৫ জুলাই হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন পলাতক আসামিদের মালামাল ক্রোকের এ আদেশ দেন।
 
পুলিশ জানায়, ২৫ জুলাই নির্ধারিত তারিখে আদালতে হাজির করা হয় কারাগারে থাকা আসামি আব্দুল আলী ওরফে বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, ভাতিজা সাহেদ আলী ওরফে সায়েদ এবং হাবিবুর রহমান আরজুকে। সাহেদ আলী ছাড়া অন্য চারজনের জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা। বিচারক এ আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে এসব মামলায় পলাতক উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়ার মালামাল ক্রোকের আদেশ দেন বিচারক। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তাদের মালামাল ক্রোক করে পুলিশ।