ছাত্রীকে উত্যক্ত করতে বাধা দেয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই শিক্ষার্থীকে মারধরের করেছে মুজাহিদ নামে এক ছাত্রলীগ কর্মী।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় স্টেশন চত্বরে এ ঘটনা ঘটে। মারধরের শিকার রায়হান ও শিমুল ফরেস্ট্রি বিভাগের ১৪-১৫ ও ১৫-১৬ সেশনের শিক্ষার্থী।
অপরদিকে মারধরকারী মুজাহিদ সংস্কৃতি বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী। এছাড়াও তিনি চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এইচ এম ফজলে রাব্বি সুজন নিয়ন্ত্রিত বগি ভিত্তিক সংগঠন ‘বিজয়’ পক্ষের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।
এদিকে মারধরের শিকার রায়হান ও শিমুল উভয়ে সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী বগি ভিত্তিক সংগঠন ‘এপিটাফের’ কর্মী বলে জানা গেছে।
এ বিষয়ে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনকে বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এপিটাফ গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদজানান, ‘বিনা কারণে ও উদ্দেশ্যমূলকভাবে তাদেরকে মারধর করা হয়েছে।’