পাবনার ফরিদপুরে দুই ব্র্যাক কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সোনাকান্দা মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সংস্থাটির ফরিদপুর ডেমরা শাখার ব্যবস্থাপক মিরাজুল ইসলাম (৩৮) ও কর্মকর্তা মায়া খাতুন (৩০)। তাদের ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর থানার ওসি শরিফুল আলম জানান, বলেন, সদস্যদের কাছ থেকে কিস্তির আড়াই লাখ টাকা তুলে সোনাকান্দা গ্রাম থেকে ডেমরা কার্যালয়ে ফিরছিলেন তারা। পথে সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।