কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একজন সৌদি প্রবাসীসহ দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সৌদি প্রবাসী ইসমাঈল হোসেন (৪০) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪২)। ইসমাঈলের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এসআই আবদুস সালাম জানান, ভোর চারটার দিকে মহাসড়কের কাবিলায় চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ইসমাঈল ও অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হন। নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে।