কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কুমিল্লায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।
 
প্রথম ঘটনা
শুক্রবার রাত আটটার দিকে কুমিল্লা সদর উপজেলাধীন ময়নামতি-নাজিরা বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের সভাপতি ডা. মোজাম্মেল হক গুরুতর আহত হন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর মেডিক্যাল সেন্টারে (কুমিল্লা টাওয়ার) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
দ্বিতীয় ঘটনা
শনিবার ভোরে বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। নিহত ইসমাইল হোসেন (৪০) নোয়াখালী জেলার বাসিন্দা। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
 
তৃতীয় ঘটনা
কুমিল্লা সদর উপজেলার ঝাগুরজুলি এলাকায় ট্রাকের ধাক্কায় মাইনুদ্দিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রাইজপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে। তিনি ট্রাকের হেলপার ছিলেন।
 
স্থানীয় থানা পুলিশ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।