লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাজমা বেগম (৩০) পূর্ব কেরোয়া গ্রামের আরব আলীর মেয়ে ও সাইছা গ্রামের প্রাবাসী জাফর আহম্মদের স্ত্রী।
শনিবার সকালে উপজেলার বামনী ইউনিয়নের মধ্য সাইছা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের বাবা আরব আলীর দাবি, শাশুড়ি নির্যাতন চালিয়ে তার মেয়েকে হত্যা করেছেন।
কারণ হিসেবে তিনি বলেন, ‘শুক্রবার বিকালে নাজমা আমাদের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যান। সন্ধ্যায় নাজমার সঙ্গে হাস পালন করা নিয়ে শাশুড়ি জাহানারার সঙ্গে বাক্বিতণ্ডা হয় বলে রাতে নাজমার শশুর মোবাইলে আমাকে জানান এবং রাতেই তাদের বাড়িতে আসতে বলেন। শনিবার ভোরে নাজমার স্বামীর বাড়িতে গিয়ে শুনি গলায় ফাঁস দিয়ে নাজমা আত্মহত্যা করে। প্রায়ই হাস পালন ও বিদেশ থেকে নাজমার স্বামীর টাকা পাঠানো নিয়ে তার শাশুড়ির সঙ্গে বিরোধ লেগেই থাকতো।’
রায়পুর থানার উপ-পরির্দশক (এসআই) হারুনুর রশিদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।