‘জঙ্গিবাদ নিপাত যাক, জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ব’ এই স্লোগানে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে সদর উপেজলার ছিলারচরে বালিকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব ডিগ্রী কলেজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজ ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সস্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু সায়েম, রসায়ন বিভাগের প্রভাষক মো. হানিফ আলী সরদার, ইসলাম শিক্ষা শাখার প্রভাষক মাসুম বিল্লাহ ও কলেজের ছাত্রনেতা নুর আলম।