প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ঢাকা সম্মেলনের মূল্যায়ন নিয়ে আয়োজিত কর্মশালায় যোগ দিতে অটিজম-বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল সাভারে গেছেন।
সাভারের গেন্ডায় সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডিতে আজ রবিবার সকালে পৌঁছলে তাকে স্বাগত জানান সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান ও স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।
সায়মা ওয়াজেদ হোসেন পুতুল সিডিডির কার্যক্রম দেখেন এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
প্রতিবন্ধীদের কল্যাণ ও তাদের জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন তিনি।
পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও সিডিডি আয়োজিত প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ঢাকা সম্মেলনের মূল্যায়ন শীর্ষক কর্মশালায় যোগ দেন তিনি।