আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম জব্দ করেছে আইএস

যুক্তরাষ্ট্রের সেনাদের ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামের ছবি প্রকাশ করেছে আফগানিস্তানে সক্রিয় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। ধারনা করা হচ্ছে দেশটির পূর্বাঞ্চল থেকে জঙ্গিরা এসব সরঞ্জাম জব্দ করে।
 
রবিবার প্রকাশিত হওয়া ছবিতে যে অস্ত্রগুলো দেখা যাচ্ছে তার মধ্যে রয়েছে একটি বহনযোগ্য রকেট লঞ্চার, রেডিও গ্রেনেড। এছাড়াও আফগান বাহিনী সচরাচর ব্যবহার করে না এমন আরো কিছু সরঞ্জাম ও রায়ান লারসন নামের একজনের পরিচয়পত্রের ছবিও প্রকাশ করা হয়েছে।
IMG0
তবে জঙ্গিদের হাতে বিশেষ বাহিনীর সদস্য রায়ান লারসনের আটক হওয়ার কথা অস্বীকার করেছে কাবুলে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড। তারা জানায়, তিনি তার ইউনিটে দায়িত্ব পালন করছেন। দেশটির পূর্বাঞ্চলে পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় জঙ্গি দমন করতে আফগান বাহিনীকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। -রয়টার্স
ইত্তেফাক/এএস