পীরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী জয়ী

রংপুরের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু  তাজিমুল ইসলাম শামীম ৭ হাজার ১৬৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
 
তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সায়দুর রহমান পেয়েছেন ১ হাজার ৪৩৩ ভোট।
 
রবিবার সন্ধ্যায় রংপুর জেলা নির্বাচন অফিসার শাহাতাব উদ্দিন পৌরসভা নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।