ঘাটাইলে নৌকার প্রার্থী মেয়র নির্বাচিত

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শহীদুজ্জামান খান ( ভিপি শহীদ) নৌকা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
 
তিনি ৮ হাজার ৮৯৪ ভোটে পেয়েছেন। তার নিটকতম প্রার্থী বিএনপি সমর্থিত প্রার্থী মো. ফারুক হোসেন ধলা  ৪ হাজার ৭৭১ ভোট পেয়েছেন।
 
এ ছাড়া ৯টি ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলররা হলেন যথাক্রমে- মো. বিশা মিয়া, মো. হেকমত আলী, মো. সাইফুল ইসলাম, মো. লিটন সরকার, কাজী জাহাঙ্গীর, মো. মাজহারুল ইসলাম, শেখ মো. কবির আহমেদ, শাহাদৎ হোসেন শামীম, মো. শহীদুল ইসলাম।
 
সংরক্ষিত নারী আসনে কাউন্সিলররা  হলেন- যথাক্রমে ছালমা বেগম, রওশনা আরা রুবী ও রাশিদা বেগম।