নওগাঁর সাপাহারে জামায়াতের উপজেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমানকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আজিজুর রহমান উপজেলার করলডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
সাপাহার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, ২০১৩ সালে সাপাহারে পুলিশের ওপর জামায়াতের নেতাকর্মীদের হামলার মামলায় জামায়াতের উপজেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান অন্যতম আসামি। সম্প্রতি এলাকায় নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাকে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের শেষে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই