কোম্পানীগঞ্জে শাহ আরফিন টিলায় শ্রমিক নিহত

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে শাহ আরফিন টিলায় আবারও শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও দুই শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে শাহ আরফিন টিলায় চিকাডর নারায়নপুর এলাকার গর্তে পাথর তুলতে গিয়ে গর্ত ধসে আবু সাঈদ নামের এক শ্রমিক নিহত হন। নিহত আবু সাঈদ কোম্পানীগঞ্জের ছনবাড়ি গ্রামের ধন মিয়ার ছেলে। এসময় গুরুতর আহত হন  সুনামগঞ্জের ছাতক উপজেলার রতনপুরের ফখর উদ্দিন ও জগন্নাথপুর উপজেলার তেলিকোণা গ্রামের হোসেন।

এলাকাবাসী জানান, শাহ আরফিন টিলায় চিকাডর নারায়নপুর এলাকার আইয়ুব আলী, সোহরাব আলী, আলী নুর, ইব্রাহীম আলী ও ঈসমাইল আলীর যৌথ নিয়ন্ত্রণাধীন গর্তে দীর্ঘদিন যাবত অধিক পারিশ্রমিকের চুক্তিতে পাথর শ্রমিকরা কাজ করছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, শাহ আরেফিন টিলা থেকে সোনাই মিয়া নামের এক শ্রমিক পাথর উত্তোলনের সময় গর্তের পাড় ধসে নিচে পড়ে মারা যান।