মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে দাদী-নাতির মৃত্যু

মাধবপুর উপজেলার উত্তর মঙ্গলপুর গ্রামে সোমবার সকালে সেচের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদী-নাতির মৃত্যু হয়েছে। 
 
চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপন মিয়া ও কাশিমনগর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ফখরুজ্জামান জানান, উত্তর মঙ্গলপুর গ্রামের আব্দুল হোসেনের পুত্র নাঈম (৭) খেলতে গিয়ে পাঁচপীর মাজার সংলগ্ন সেচ যন্ত্রের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এ সময় দাদী মুখবিবি (৪৫) নাতিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে মাধবপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। 
 
 
 
ইত্তেফাক/এমআই