এনায়েতপুরে বিদ্যুৎস্পৃষ্টে তাঁত ব্যবসায়ীর মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইউসুফ আলী (২৭) নামে এক তাঁত ব্যবসায়ী নিহত হয়েছেন।
 
সোমবার বিকেল ৩টার দিকে খোকশাবাড়ি গ্রামের নওশাদ মীরের বাড়িতে এ ঘটনা ঘটে। ইউসুফ একই গ্রামের আব্দুল কাদের শেখের ছেলে।
 
স্থানীয়রা জানান, ৩টার দিকে ইউসুফ তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।