গাইবান্ধায় স্থগিত প্রাথমিকের পরীক্ষা শুরু ১৩ আগস্ট

বন্যার কারণে গাইবান্ধার সাত উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা আগামী ১৩ আগস্ট থেকে শুরু হবে।
 
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানায়, চলতি বছর বন্যায় জেলার সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজেলায় ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ও চত্বর পানিতে নিমজ্জিত হয়। এ কারণে ওইসব বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখা হয়।
 
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, বন্যা কবলিত এলাকায় বিদ্যালয়ে পানি ওঠায় ২৪০টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ছিল। দুই-তিন দিনের মধ্যে এ বিদ্যালয়গুলোর পানি নেমে যাবে।  এ সব বিদ্যালয়ে গত ৩ আগস্ট  দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সোমবার জেলায় সাত উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সমন্বয়ে জরুরি বৈঠকে আগামী ১৩ আগস্ট থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষার নেয়ার সিদ্ধান্ত হয়।