মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

মানিকগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন।
 
পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে স্থানীয়দের খবরে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।
 
পুলিশের ধারণা, রবিবার রাতের কোনো এক সময় ওই ব্যক্তি কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলেই মারা যান।
 
গোলড়া হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক ( এসআই) নান্নু মণ্ডল জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ