জুডোতে জাপানের সোনা

 
জুডোতে পুরষের ৭৩ কেজি ওজন বিভাগে সোনা জিতেছেন জাপানের শোহেই ওনো। ফাইনালে আজারবাইজানের রুস্তাম ওরুয়োভকে হারিয়ে সেরা হন ওনো।
 
২০০৮ সালের বেইজিং অলিম্পিকের পর থেকে এই প্রথম জাপানের পুরুষ জুডো দল থেকে কেউ সোনা জিতল।
 
২০১২ সালে লন্ডন অলিম্পিকে জুডোতে জাপান মাত্র একটি সোনা জিতেছিল।
 
ইত্তেফাক/এএসএস