যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন দলটির ৫০ জন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ। একটি খোলা চিঠিতে স্বাক্ষর করে ট্রাম্পের বিপক্ষে অবস্থান নেয় তারা। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
খোলা চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেয়ার জন্য ট্রাম্প অযোগ্য। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি হবেন সবচেয়ে বেপরোয়া প্রেসিডেন্ট।
রিপাবলিকান নিরাপত্তা বিশেষজ্ঞের মধ্যে সিআইএয়ের সাবেক পরিচালক মাইকেল হাইডেনও রয়েছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্পের চরিত্র, মূল্যবোধ ও অভিজ্ঞতার অভাব রয়েছে।
চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৈতিক কর্তৃত্ব দুর্বল করে দিয়েছেন ট্রাম্প। তার মার্কিন সংবিধান, আইন, প্রতিষ্ঠান, ধর্মীয় সহিষ্ণুতা, গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন বিচার ব্যবস্থার ব্যাপারে ট্রাম্পের মৌলিক জ্ঞানের অভাব আছে বলে প্রতীয়মান হয়। আমাদের কেউই তাকে ভোট দেবে না।
রিপাবলিকার নিরাপত্তা বিশেষজ্ঞদের খোলা চিঠির প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, তারা ‘ব্যর্থ ওয়াশিংটন এলিট’ গোষ্ঠীর একটি অংশ। ক্ষমতা ধরে রাখার জন্য তারা আগ্রহী।
ইত্তেফাক/এএসএস