ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে আহত এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সানিয়া আক্তার (২৮) উপজেলার তারাগণ গ্রামের মো. মোশারফ হোসেনের স্ত্রী।
সোমবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, শুক্রবার সানিয়া ব্যাটারিচালিত অটোরিকশায় করে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/ এএসএম ইউ