সঙ্গীতানুষ্ঠান ‘অলকা ইয়াগনিক নাইট’

এটিএন বাংলায় আজ ১১টায় প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘অলকা ইয়াগনিক নাইট’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আলভি হায়াত রাজ। ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিকের একক পরিবেশনা দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। সম্প্রতি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় শিল্পীর একক কনসার্ট। ধারণকৃত কনসার্ট দিয়ে সাজানো হয়েছে সঙ্গীতানুষ্ঠানটি।

আশির দশক থেকে শুরু করে এখন পর্যন্ত ভারতীয় চলচ্চিত্রে গান গেয়ে চলছেন অলকা ইয়াগনিক। তার গাওয়া অসংখ্য জনপ্রিয় গান এখনো শ্রোতাদের মুখে মুখে। নিজের গাওয়া এমনই কিছু জনপ্রিয় বাংলা ও হিন্দি গান পরিবেশন করেছেন অলকা ইয়াগনিক।