ফেনীতে জঙ্গি প্রতিরোধে মানববন্ধন

ফেনীতে জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে শহরের ট্রাংক রোড়ের দোয়েল চত্বরে আয়োজিত মানববন্ধনে ফেনী পৌরসভার মেয়র আলা উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সহকারী পুলিশ সুপার আমিরুল আলম, ফেনী পৌরসভার কাউন্সিলর আশ্রাফুল আলম গিটার, নজরুল ইসলাম স্বপন, সাইফুল ইসলাম, বাহার উদ্দিন বাহার,  মিয়াজিসহ বিভিন্ন সংগঠন ও স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।