নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে ইসলামপুর উপজেলার যমুনার দ্বীপচর মন্নিয়া, ও চর ববæল এলাকার ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত ৯ আগষ্ট বিকালে ত্রাণ বিতরণ করেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক নেকবর মাষ্টার, সহ সাধারণ সম্পাদক আবু হানিফ, বণিক সমিতির সভাপতি ছাইদুর হক, সুনিল মাষ্টার, ছানাউল্লাহ, ইউনিয়ন যুবলীগের সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রমুখ। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ আঃ লতিফ সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু, বেলগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মালেক। এছাড়া স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক / এ এন