রংপুরের পীরগঞ্জে কীটনাশক পানে মাহফুজুর রহমান মাফু (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় কাবিলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, বিকালে মাহফুজুরের সঙ্গে পরিবারিক বিষয়ে কলহ হয়। এর জের ধরে ঘটনার পরপরই মাহফুজুর সন্ধ্যায় কীটনাশক পানে আত্মহত্যা করেন।
রংপুরে পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ইত্তেফাক/কেকে