পল্টনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

 
রাজধানীর পল্টনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
জানা যায়, সকাল ৬টার দিকে পল্টন টাওয়ারে অবস্থিত মারিফা ফুড বেকারিতে পানি মোটরের কাজ করছিলেন সুমন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
যুবকের মৃত্যুর ঘটনা ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন।
 
 
 
ইত্তেফাক/কেকে