পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১৭ ঘণ্টা ধরে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল প্রায় ১৭ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে।
 
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে লঞ্চ সার্ভিস বন্ধ রাখা হয়েছে। এ কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছেন। অনেক যাত্রী ছোট ফেরিতে করে ঘাট পার হচ্ছেন।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ