চলমান প্রযুক্তির আশ্রয়ে লিওনেল মেসির ক্লোন করা সম্ভব, জানালেন ইউরোপীয় জেনোম আর্কাইভের প্রধান আর্কাদি নাভারো। সমপ্রতি স্প্যানিশ রেডিও প্রোগ্রাম ক্যাদেনা সারকে তিনি জানান,‘হ্যাঁ, আমরা বর্তমান প্রযুক্তিকে ব্যবহার করে মেসির ক্লোন বানানো সম্ভব যার ফলে তার বৈশিষ্ট্যের খুব কাছাকাছি কিছু পেতে পারি আমরা। ফলশ্রুতিতে মনে হতে পারে অনেক বছর আগে জোড়া বাচ্চা জন্ম নিয়েছিল এবং একজন গত ২০-৩০ বছর আগে শীতনিদ্রায় চলে গিয়েছিল।’ তবে এতে উত্তেজিত হবার মতো কিছুই নেই, কেননা দুই ‘মেসির’ শারীরিক বৈশিষ্ট্য একরকম হলেও উপযুক্ত উন্নতি এবং শিক্ষা পাবার আগ পর্যন্ত বার্সেলোনা তারকার মতোই খেলতে সক্ষম হবেন না নকল ‘মেসি’। একই প্রযুক্তি ব্যবহার করে ক্রিশ্চিয়ানো রোনালদোরও ক্লোন করা সম্ভব বলে জানান নাভারো।