'জঙ্গিবাদ দমনে পুলিশ বদ্ধপরিকর'

 
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, 'জঙ্গিবাদ দমনে পুলিশ বদ্ধ পরিকর। এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত পুলিশ জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে যাবে।' 
 
আজ বুধবার দুপুরে পুলিশ সদর দফতরে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
 
আইজিপি বলেন, জঙ্গি হামলা চালিয়েও পুলিশের এই গতি থামাতে পারবে না। পুলিশ জঙ্গিবাদ দমনে যা কিছু করা  দরকার তা-ই করছে।
 
অনুষ্ঠানে গুলশানে হলি আর্টিজান বেকারি ও রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহত ডিবি পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ রবিউল করিম, বনানী থানার ওসি মোহাম্মদ সালাহউদ্দিন, শোলাকিয়ায় নিহত কনস্টেবল জহিরুল ইসলাম তপু ও আনসারুল ইসলামের পরিবারকে ৯০ লাখ টাকা সহায়তা দেয়া হয়। এর মধ্যে ২০ লাখ টাকা দিয়েছে বেসরকারি ব্যাংক মধুমতি।
 
 
 
ইত্তেফাক/কেকে