টেকনাফ পৌরসভার বাজেট ঘোষণা

কক্সবাজারের টেকনাফ পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ধরা হয়েছে ১১ কোটি ৮৫ লাখ।
 
বুধবার বেলা ১১টার দিকে পৌর ভবনের সম্মেলন মেয়র হাজি মো. ইসলাম এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে তিন কোটি টাকা, উন্নয়ন খাতে আট কোটি ৮৫ লক্ষ টাকা ও সার্বিক বাজেট উদ্ধৃত্ত এক কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৪২৪ টাকা ধরা হয়েছে।
 
বাজেট ঘোষণার এ অনুষ্ঠানে মেয়র হাজি মো. ইসলাম সভাপতিত্ব করেন।এ সময় মেয়র হাজি মোহাম্মদ ইসলাম ও পৌর সচিব মুহাম্মদ মুহিউদ্দিন ফয়েজী সাংবাদিকদের বাজেটের উপর উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
 
এতে সচিব মুহি উদ্দিন ফয়েজী, প্রকৌশলী জহির উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির হোসেন এমএ, প্যানেল মেয়র-১ মুজিবুর রহমান, প্যানেল মেয়র-২ আবদুল্লাহ মনির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর, হিসাবরক্ষক মোহা. সৈয়দ হোসেন, প্যানেল মেয়র-৩ কহিনুর আকতার, কাউন্সিলর, আবু হারেচ, একারামুল হক, হোসন আহমেদ, রেজাউর করিম মানিক, মনিরুল জাম্মান, নুরুল বশর নুরসাদ, নাজমা আলম ও উচ্চমান সহকারী মোরশের্দুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্যে স্যানিটেশন, পানি সরবরাহ, যানযট, হাট বাজার ও পরিষ্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর গুরুত্বারোপ করা হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ
 
GD