সালিসে বৃদ্ধের মাথার চুল কর্তন, মাতব্বর গ্রেফতার

বগুড়ার শেরপুরে গ্রাম্য সালিসে জালাল উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মাথার চুল কেটে জুতার মালা গলায় দিয়ে এলাকায় ঘোরানোর অভিযোগে এক মাতব্বরকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, বাগড়া চকপোতা গ্রামের জালাল উদ্দিনের বিরুদ্ধে ৯ বছর বয়সী শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগ আনা হয়। এ ঘটনায় গত মঙ্গলবার  রাতে সালিস বৈঠক ডাকা হয়। এরপর মাতব্বর হায়দার আলীর নির্দেশে বাড়ি থেকে ডেকে আনা হয় ওই বৃদ্ধকে। পরে সালিসে বৃদ্ধ জালাল উদ্দিনকে মারপিট করে মাথার চুল কেটে দেয়া হয়। পরে তার গলায় জুতার মালা পরিয়ে এলাকা ঘুরানো হয়।
 
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। একপর্যায়ে গ্রাম্য মাতব্বর হায়দার আলীকে গ্রেফতার এবং ওই বৃদ্ধকে উদ্ধার করে থানায় আনা হয়।
 
পরে ভুক্তভোগী জালাল উদ্দিন বাদী হয়ে গ্রাম্য মাতব্বর হায়দার আলীসহ ৫জনকে অভিযুক্ত থানায় মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলেন- চকপোতা গ্রামের আবুল কাশেম, আমিরুল ইসলাম, শামিম হোসেন ও আসলাম মিয়া
 
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহান জানান, ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় পাঁচ গ্রাম্য মাতব্বরকে অভিযুক্ত করে মামলা হয়েছে। এর মধ্যে একজনকে গ্রেফতার করা