নারায়ণগঞ্জে টোকিও প্লাজায় আগুন

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ডিআইডি মার্কেটের পাশে অবস্থিত টোকিও প্লাজায় আগুন লেগেছে।
 
বুধবার সন্ধ্যায় ১৬ তলা বিশিষ্ট ভবনের পঞ্চম তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পুরো পঞ্চম তলায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এটি শহরের বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত।
 
খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্য আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগায় শহরের ‍বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।