সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

চুয়াডাঙ্গা ও তৎসংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বৃহস্পতিবার সকাল ৬টায় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় (অক্ষাংশ ২৩.৭০ উঃ এবং দ্রাঘিমাংশ ৮৭.৭০ পূর্ব) অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
 
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
 
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
 
আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। বাসস।
 
 
ইত্তেফাক/এমআই