৫ ঘণ্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক

পাঁচ ঘণ্টা পর ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি মালবাহী ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনের আউটার সিগন্যালে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
 
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের পর বিকেল ৫টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।