রংপুরের মিঠাপুকুরে নাশকতা মামলায় মাদারপুর দাখিল মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে মাদারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুপার আব্দুস সামাদ উপজেলার রাণীপুকুর জুম্মাজলচত্বর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, দেলোয়ার হোসেন সাইদীর রায়ের দিনে নাশকতা, রাস্তার গাছ কর্তন ও আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নি সংযোগ মামলার আসামি আব্দুস সামাদ। তিনি দির্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/ইউবি