মিত্সুবিশির নতুন কুলিং সিস্টেম বাজারজাত শুরু

বাংলাদেশের বাজারে নতুন প্রযুক্তির চিলার এবং কুলিং সিস্টেম ব্যবস্থা নিয়ে এসেছে বিশ্বখ্যাত কোম্পানি মিত্সুবিশি। বিভিন্ন ধরনের অবকাঠামোর পাশাপাশি তথ্য প্রযুক্তি খাতের অবকাঠামোর কথা বিবেচনায় নিয়ে ডিজাইন করা হয়েছে এ সব সিস্টেম। ১৯ মার্চ রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে দেশীয় বাজারের স্টেক হোল্ডারদের এ সব পণ্য ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সেমিনারে বক্তব্য রাখেন মিত্সুবিশির পদস্থ কর্মকর্তা চিয়ারা তেমোপরিন, মসিমো ডোনাজান, এডিল, গ্রীন টেক সার্ভিসেস-এর এমপি মোঃ আতিকুর রহমান। সংসদ সদস্য শিরীন আহমেদ, এইচভিএসি, ইলেকট্রো মেকানিক্যাল খাতের কনসালট্যান্ট, ব্যবসায়ী প্রতিনিধি, স্থপতিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সেমিনারে যোগ দেন।

সেমিনারে জানানো হয়, আইএফএক্স-জি০১ চিলার বিভিন্ন ধরনের বাসাবাড়ি, রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান এবং হাসপাতালের মতো স্থাপনার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। এ ছাড়াও বাংলাদেশে উদীয়মান আইটি স্থাপনাগুলোর জন্য যেমন ডাটা সেন্টারের মতো ভারী অবকাঠামোর শীতলীকরণে কার্যকরভাবে কাজ করবে এ সব চিলার। ইউরোপিয়ান টেস্টিং ফ্যাসিলিটি কর্তৃক অনুমোদন এবং ছাড়পত্র পাওয়া এ সব চিলার ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও স্থাপনাকে ঠান্ডা রাখতে পারবে বলে উল্লেখ করেন মিত্সুবিশির প্রতিনিধিরা। আর দেশীয় বাজারে যারা শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র তৈরি করছেন তাদের জন্য ভিআরএফ-এইচভিএসি প্রযুক্তি ব্যবসাবান্ধব এক সল্যুশন হবে বলে তারা আশা প্রকাশ করেন। —প্রেস বিজ্ঞপ্তি